শিরোনাম

বিমানের আসনের নিচে ৯ কেজি সোনা

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি উড়োজাহাজে সোয়া নয় কেজি ওজনের সোনার বার পাওয়া গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ বুধবার সকাল সাড়ে ৬টায় তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয় বলে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান।

তিনি বলেন, সকালে বিমানটি সিলেট পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।

“যাত্রীদের বসার দুটি আসনের নিচে ৮০টি সোনার বার পাওয়া গেছে। কাগজে মোড়ানো বারগুলোর মোট ওজন নয় কেজি ৩০০ গ্রাম।”

এটি ওসমানী বিমানবন্দরে আসা সবচেয়ে বড় সোনার চালান বলে জানান তিনি।

সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আবুধাবী থেকে সিলেট হয়ে ঢাকা যাচ্ছিল বিমানটি। সিলেটকে রুট হিসেবে ব্যবহার করে চোরাচালানিরা।

“এখান থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে স্বর্ণের বারগুলো অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।”

এগুলো কারা এনেছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান কাস্টমস কর্মকর্তা শফিকুল ইসলাম।

 

basic-bank

Be the first to comment on "বিমানের আসনের নিচে ৯ কেজি সোনা"

Leave a comment

Your email address will not be published.


*