নিউজ ডেস্ক : আনন্দ আহুজার সঙ্গে তাঁর সম্পর্কের কথা অনেকদিন ধরেই শোনা যায়। প্রায় সব অনুষ্ঠানেই তাঁদের একসঙ্গে দেখাও যায়।
এবার আনন্দের হাত ধরেই লস অ্যাঞ্জেলেসে পৌঁছে গেলেন সোনম কাপুর।
একটি বিদেশি পত্রিকার জন্য ফটোশ্যুট করতে লস অ্যাঞ্জেলেস গেছেন নায়িকা। সঙ্গে রয়েছেন আনন্দও। তবে সাংবাদিকদের নজর এড়াতে বিমানবন্দরে নেমেই আলাদা হয়ে গিয়েছিলেন তাঁরা। সোনম কিংবা আনন্দ কোনোদিনই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেন না। সরাসরি অস্বীকারও করেন না! প্রশ্ন করা হলে সোনম সবসময় এড়িয়ে যেতে চেয়েছেন ব্যাপারটা। জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করাটা পছন্দ করেন না।
সূত্র: এবেলা

Be the first to comment on "বিশেষ বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছেন সোনম কাপুর"