শিরোনাম

বিশ্ব শরণার্থী দিবস আজ

নিউজ ডেস্ক: আজ ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী, ২০০১ সাল থেকে প্রতি বছর এই দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বিশ্বব্যাপী শরণার্থীদের দুঃখ-দুর্দশায় বিশ্ব জনমত গঠন ও তাদের এ অবস্থা থেকে পরিত্রাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে রাষ্ট্র ও সরকারকে উদ্বুদ্ধ করাই দিবসটির মূল লক্ষ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ শরণার্থী হিসেবে জীবন-যাপন করছে। আর ভূমধ্যসাগরে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে ১০ লাখেরও বেশি শরণার্থী। আর এই সাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবিতে চলতি বছরের গত পাঁচ মাসে প্রাণ হারিয়েছে আড়াই হাজারেরও বেশি মানুষ।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৫ সালে ইউরোপে শরণার্থীদের তথাকথিত অনিয়মিত আগমনের সংখ্যা এখন পর্যন্ত ১০ লাখ ৫ হাজার ৫০৪ জন। এই শরণার্থীদের একটা বড় অংশ (৯ লাখ ৭১ হাজার ২৮৯ জন) ইউরোপে এসেছে সাগর পাড়ি দিয়ে। আরও প্রায় ৩৪ হাজার ২১৫ জন এসেছে স্থলপথে। যারা সাগর পাড়ি দিয়েছে তাদের মধ্যে ৩ হাজার ৬৯৫ জন হয়তো সাগরে ডুবে মারা গেছে, নয়তো নিখোঁজ হয়েছে।

basic-bank

Be the first to comment on "বিশ্ব শরণার্থী দিবস আজ"

Leave a comment

Your email address will not be published.


*