নিউজ ডেস্ক : ফ্রেন্ড-ফিলোজফার অ্যান্ড গাইড এই তিনটি ভূমিকাতেই সবচেয়ে সফল বোধ হয় একমাত্র বই। মনোবিদরা বলেন, একজন মানুষকে ঠিকভাবে চেনার জন্য তিনি কী ধরনের বই পড়েন সেটা লক্ষ্য করা খুব প্রয়োজনীয়। অতএব বই যে অত্যন্ত মূল্যবান সে বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে মূল্যবান (দামি) বইটি কার কাছে রয়েছে বিল গেটসের কাছে।
১৯৯৪ সালের ১১ই নভেম্বর বইটি কিনেছিলেন বিল গেটস। বইটি হল- লিওনার্দো দ্য ভিঞ্চির ‘Codex Leicester’-এর অরিজিনাল স্ক্রিপ্ট। বাংলাদেশি টাকায় ওই বইয়ের দাম প্রায় ২৫১ কোটি টাকা ($30,802,500)। এই বইটিতে জগৎ বিখ্যাত এই চিত্রকর ডুবোজাহাজ ও বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কারের ইঙ্গিত দিয়েছিলেন। ১৫০৮ থেকে ১৫১০ সালের মধ্যে এই অরিজিনাল স্ক্রিপ্টটি তৈরি হয়।
বিশ্বের সবচেয়ে দামি বইয়ের মালিক বিল গেটস

Be the first to comment on "বিশ্বের সবচেয়ে দামি বইয়ের মালিক বিল গেটস"