শিরোনাম

বিস্ফোরক বিশেষজ্ঞসহ নব্য জেএমবির ৫ সদস্য আটক

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটকরা নব্য জেএমবির সারওয়ার ও তামিম গ্রুপের সদস্য এবং বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ, জঙ্গি প্রশিক্ষক ও অর্থ সমন্বয়কারী বলে জানিয়েছে র‌্যাব। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) মো. মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

basic-bank

Be the first to comment on "বিস্ফোরক বিশেষজ্ঞসহ নব্য জেএমবির ৫ সদস্য আটক"

Leave a comment

Your email address will not be published.


*