নিউজ ডেস্ক : ভারতের প্রযুক্তি শিল্পের প্রাণকেন্দ্র বেঙ্গালুরুতে নির্মাণাধীন একটি সাততলা ভবন ধসে অন্ততপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
কর্মকর্তারা বলছেন, বুধবার বেঙ্গালুরুর বেলান্দুর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি ও রয়টার্স।
বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার পি হরিকৃষ্ণান জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো চারজন ধ্বংসস্তূপের ভিতরে আটকা পড়ে আছেন।
নিহতদের মধ্যে পার্শ্ববর্তী একটি ভবনের একজন নিরাপত্তা রক্ষী ও ২৪ বছর বয়সী এক নির্মাণকর্মী রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন।
শহরের একটি নতুন অভিজাত আবাসিক এলাকা বেলান্দুর। এখানে বেশকিছু তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, অভিজাত অ্যাপার্টমেন্ট ব্লক, আবাসিক হোটেল রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে লেক দিয়ে ঘেরা এই এলাকাটিতে বহু নতুন ভবন নির্মিত হয়েছে।

Be the first to comment on "বেঙ্গালুরুতে সাততলা ভবন ধস॥ নিহত ২"