নিউজ ডেস্ক : অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় যশোরের বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে তাদের আটক করে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারী আটক হয়নি। আটককৃতদের বাড়ি যশোর, নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে।
২১ ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক নুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর মাঠ থেকে তাদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটক ১৪ জনকে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Be the first to comment on "বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশি আটক"