শিরোনাম

ভালবাসার মানুষের জন্য বলিউড ছাড়তে রাজি ক্যাটরিনা

নিউজ ডেস্ক : সংসার বনাম ক্যারিয়ার। এই লড়াইয়ে বলিউডের বেশিরভাগ নায়িকার মতই ক্যাটরিনা বেছে নেবেন প্রথমটাকেই। বলিউডের ধুম গার্ল জানিয়েছেন, তার ভালোবাসার মানুষের জন্য ক্যারিয়ার ছেড়ে দিতে রাজি তিনি। ক্যাটরিনা এক অনুষ্ঠানে এসে বলেন, ক্যারিয়ার, সংসার দুটোকেই সমান গুরুত্ব দিয়ে বজায় রাখার ক্ষমতা মহিলাদের আছে। তারও সেটাই পছন্দ।

তিনি মনে করেন, ক্যারিয়ার, সংসার দুটোকেই তিনি সমানভাবে সামলাতে পারবেন। তবে দুটোর মধ্যে যদি একটাকে বেছে নিতে হয় তাহলে তিনি বেছে নেবেন বিয়ে, সংসার আর সন্তানকেই।

বলিউডে যখন তার দাম কোটি টাকা, তখন তার পছন্দ সংসার আর সন্তান মানুষ করা। আর তার জন্য তিনি ছেড়ে দিতে রাজি আছেন বলিউডের লোভনীয় ক্যারিয়ারও। ক্যারিয়ার সচেতন ক্যাটরিনার মুখে এমন কথাই শোনা গেল। যদিও পেশাদার ক্যাটের গলায় এমন স্বরে অনেকে অবাক হলেও তার ঘনিষ্ঠমহল মোটেও অবাক নয়। কারণ রণবীরের সঙ্গে সম্পর্কের সময় ক্যাটরিনা যে কতটা সিরিয়াস ছিলেন সেটা তার ঘনিষ্ঠমহল জানে।

রণবীরের সঙ্গে সম্পর্ক চলাকালীন ক্যাট নাকি বলেছিলেন, শ্যুটিংয়ে মেকআপ চড়িয়ে অভিনয়ের চেয়ে সন্তানদের বড় করে তোলা, ঘর গোছাতেই তার বেশি ভাল লাগে। কারণ সেখানে ভালবাসার মানুষটার জন্য অনেক কিছু করার আছে। ক্যাটরিনা আরও বলেন, আমি বিশ্বাস করি, প্রত্যেক নারীর উচিত নিজের মন যা বলছে সেটাই করা। একই সঙ্গে তিনি বলেন, তিনি যে করেন সবার আগে নিজের মনকে প্রশ্ন করেন। আর মনই নাকি ক্যাটরিনাকে বলে, সংসারকেই বেছে নিতে।

সূত্র: জি নিউজ

 

basic-bank

Be the first to comment on "ভালবাসার মানুষের জন্য বলিউড ছাড়তে রাজি ক্যাটরিনা"

Leave a comment

Your email address will not be published.


*