নিউজ ডেস্ক : মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবাষির্কী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও ১৭ নভেম্বর টাঙ্গাইলে আবদুল হামিদ খান ভাসানীর মাজারে বিএনপি প্রতিনিধি দলেন পুষ্পমাল্য অর্পণ। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সভাশেষে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মৃত্যুবাষির্কী পালন উদযাপন কমিটির সদস্য সচিব শামসুজ্জামান দুদু।
এ সময় তিনি বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০ তম মৃত্যুবার্ষিকী আজকে এমন সময়ে পালন করছি যখন দেশে গণতন্ত্র নেই, দেশের স্বাধীনতা বিপন্ন,সবদিক সাংস্কৃতিক আগ্রাসনে ক্ষতবিক্ষত।
শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে যৌথসভায় অংশ নেন- বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, আব্দুস সালাম আজাদ, এম এ মালেক, নুরুল ইসলাম নাসিম, তকদির হোসেন জসিম, মো. মুনির হোসেন, বেলাল আহমেদ, শায়লা আক্তার প্রমুখ।

Be the first to comment on "ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি"