শিরোনাম

ভিন ডিজেল আমাকে ভালোবাসেন: বললেন দীপিকা

নিউজ ডেস্ক : হলিউড অভিনেতা ভিন ডিজেলের সন্তানের মা হতে চাই বলে আগেই প্রকাশ্যে মত দিয়েছিলেন দীপিকা। এবার বলিউড অভিনেত্রী দীপিকা জানালেন, ভিন তাঁকে ভালোবাসেন।

কান চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্ন করা হয়, আপনি ভিন ডিজেলকে একটু বেশিই ভালোবাসেন? সঙ্গে সঙ্গে দীপিকা জবাব দিলেন, আজ্ঞে না, বরং ভিনই আমাকে ভালোবাসেন। এটা স্পষ্ট করে বলার সময় এসেছে। হ্যাঁ, ভিন দুর্দান্ত। আমার দেখা সেরা মানুষ। ওর হৃদয় বিরাট বড়, ওর জন্যই আমার এত সব অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। আমার প্রতিভার ওপর পুরোপুরি বিশ্বাস রয়েছে ওর। ভিন আমার সারা জীবনের বন্ধু।

শোনা যাচ্ছে, ভিন চেষ্টা করছেন, হলিউডে দীপিকার ক্যারিয়ার গড়ে দিতে। দীপিকার কাছে আসা চিত্রনাট্যগুলি নিজে বাছাই করছেন। যদিও দীপিকা এখন আর কোনো হলিউড ছবি করছেন না, তিনি ব্যস্ত পদ্মাবতী নিয়ে।

যাইহোক, এবার বলুনতো, দীপিকার প্রেমিকা হিসেবে বলিউড যাকে চেনে সেই রণবীর সিংহের কী হবে?

basic-bank

Be the first to comment on "ভিন ডিজেল আমাকে ভালোবাসেন: বললেন দীপিকা"

Leave a comment

Your email address will not be published.


*