শিরোনাম

মহাখালীর সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক : রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে নিয়ন্ত্রণে আনেন বলে কর্তব্যরত র‌্যাব-পুলিশ সদস্যরা জানিয়েছেন।

রবিবার (১২ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে এই ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, এখনই বলা যাচ্ছে না আগুনের সূত্রপাত কীভাবে। তবে শর্টসার্কিট বা চুলা থেকে আগুন ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্ত করে দেখা হবে।

basic-bank

Be the first to comment on "মহাখালীর সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে"

Leave a comment

Your email address will not be published.


*