নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
রবিবার ভোররাতে উপজেলার পাহাড়ি এলাকার সন্ত্রাসী আস্তানায় এ অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত দুই সন্ত্রাসীর নাম মোহাম্মদ সেলিম ও এরশাদ উল্লাহ। তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে।
র্যাব ৭ এর কক্সবাজারস্থ সিপিসি (ক্রাইম প্রিভেনশন কম্পানি) ২ এর কম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন কালের কণ্ঠকে জানান, মহেশখালী উপজেলার পাহাড়ি এলাকার একটি সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের কাছে থাকা বিপুল সংখ্যক গোলাবারুদ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Be the first to comment on "মহেশখালীর পাহাড়ে সন্ত্রাসী আস্তানায় অভিযান, আটক ২"