নিউজ ডেস্ক : ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে পানিতে তলিয়ে গেছে। আজ শনিবার ভোরে ডাশার থানার মোস্তফাপুরের পান্তাপাড়া তাঁতি ব্রিজে এ ঘটনা ঘটে। এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আছেন অন্তত ১৮ জন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার ভোর পৌনে ৫টার দিকে তাঁতি ব্রিজ পার হওয়ার সময় বাসটি ওই খাদের পানিতে পড়ে তলিয়ে যায়। এরপর ৮-১০ জন যাত্রী বের হতে সক্ষম হলেও অন্য যাত্রীদের এখনও খোঁজ পাওয়া যায়নি। বাসটিতে ৩১ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলসহ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধারকাজ পরিচালনা করছে।
তবে, বাসের ভেতরে কতজন যাত্রী রয়েছে তা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে। বরিশাল থেকে ডুবুরিদল ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

Be the first to comment on "মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২"