নিউজ ডেস্ক : মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে জুয়েল মৃধা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে।
শনিবার সকাল ১০টার দিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইছাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- চাঁন মিয়া সরদার, সবুজ সরদার, রিয়াদ সরদার, আবুল তালেব ও মাফিয়া পারভীন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, আধিপত্য নিয়ে এনায়েতনগরের রশিদ খাঁর ছেলেদের সাথে একই এলাকার জুয়েলের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে স্থানীয় বাজারে জুয়েল আসলে বোমা ফাটিয়ে তাকে ধাওয়া করে রশিদ খাঁর ছেলেরা। পরে পাশের একটি বাগানে নিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসাপাতল মর্গে প্রেরণ করা হয়েছে।

Be the first to comment on "মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যা"