শিরোনাম

মার্চে ক্যামেরার সামনে আসছেন অপু বিশ্বাস

নিউজ ডেস্ক : ফিরেছেন অপু। ফের ব্যস্ত হতে চান। থেমে নেই, চলছে প্রস্ততি। আগামী মার্চের মাঝামাঝিতে ‘রাজনীতি’ সিনেমার একটি রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নেবেন তিনি। রোমান্টিক এ গানে তার বিপরীতে থাকবেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।

এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন জানান, মার্চে অপুর সঙ্গে গানের শুটিংয়ের সময় ঠিক হয়েছে। অপু বিশ্বাস এক মাস পর শিডিউল দিয়েছেন বলে পরিচালক আমাকে জানিয়েছেন। যেহেতু এটি রোমান্টিক গান তাই প্রকৃতিনির্ভর এমন লোকেশনেই এর শুটিং করা হবে। আগামী মার্চের মাঝামাঝি থেকে এর দৃশ্যায়ন করা হবে বলে নির্মাতা জানিয়েছেন।

অ্যারো মোশন আর্টসের ব্যানারে ‘রাজনীতি’ সিনেমাটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন।

‘রাজনীতি’ সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস। তিনি বলেন, অপু দেশের বাইরে চলে যাওয়ায় ঝামেলায় পড়ে যাই। তবে তিনি যেহেতু দেশে এসেছেন তাই তাকে নিয়ে কাজটি করতে চাচ্ছি। অপু বিশ্বাসের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে মার্চের মাঝামাঝিতে সময় দেবেন বলে জানিয়েছেন।

basic-bank

Be the first to comment on "মার্চে ক্যামেরার সামনে আসছেন অপু বিশ্বাস"

Leave a comment

Your email address will not be published.


*