শিরোনাম

মিরসরাইতে গাড়িচাপায় তিন নারী নিহত

নিউজ ডেস্ক : মিরসরাইয়ের সোনাপাহাড় (মাস্তাননগর বাইপাস) এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় তিন নারী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কাশিনগর এলাকায়। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ফরিদ উদ্দিন জানান, নিহত তিন নারী হলেন জজ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৩৬), দুদু মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৬৫) ও অহিদুল হকের স্ত্রী পেয়ারা আক্তার (৪০)।

দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি শনাক্ত করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, খুব সম্ভবত ১০ চাকার গাড়ি চাপা দিয়েছে তাদের। নিহতরা মিরসরাই উপজেলার মাস্তাননগর রহমানি দরবার শরিফে ওরস ও সুন্নি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। স্বজনদের অনুরোধে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান মো. ফরিদ উদ্দিন।

basic-bank

Be the first to comment on "মিরসরাইতে গাড়িচাপায় তিন নারী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*