নিউজ ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় মিশরের সিনাই উপদ্বীপে দেশটির ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। এসময় ১৫ জঙ্গিও নিহত হয়েছে বলে দাবি করেছে মিশরের নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনী জানায়, শুক্রবার বির আর আবদ শহরের কাছে এ হামলা চালানো হয়।
কর্মকর্তারা জানান, তল্লাশিচৌকিতে জঙ্গিরা হালকা ও ভারী আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। এর আগে ২০১৪ সালে নর্থ সিনাইয়ে হামলায় ৩৩ সেনা সদস্য নিহত হয়।

Be the first to comment on "মিশরে আইএসের হামলায় ১২ সেনা নিহত"