নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের সদর উপজেলার ধলেশ্বরী নদীতে ৪টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এক হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা থেকে বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬ টায় পযর্ন্ত ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. কায়েফ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণাঞ্চল হতে সদরঘাটগামী এমভি কর্ণফুলী-৯, ফারহান-৫, দোলারচর-১ ও রাসেল-৫ নামের যাত্রীবাহী ৪টি লঞ্চে তল্লাশি চালিয়ে প্রায় এক হাজার কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
পরে জব্দকৃত জাটকাগুলি পাগলা কোস্টগার্ড স্টেশনে নিয়ে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
মুন্সীগঞ্জে হাজার কেজি জাটকা জব্দ

Be the first to comment on "মুন্সীগঞ্জে হাজার কেজি জাটকা জব্দ"