শিরোনাম

রাজধানীতে কলেজছাত্রের আত্মহত্যা

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর সেনপাড়া পর্বতা এলাকায় হোসাইন (১৮) নামে এক কলেজছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে সেনপাড়া পর্বতা ৩৯/১২ নম্বর বাসার নিচ তলায় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত হোসাইনের বড় ভাই মোহাম্মদ হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোসাইন মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা বিভাগের ২য় বর্ষে পড়াশোনা করতেন। তবে সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

মোহাম্মদ হাসান বলেন, বেলা পৌনে ১টার দিকে বাসায় ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয় হোসাইন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে কলেজছাত্রের আত্মহত্যা"

Leave a comment

Your email address will not be published.


*