শিরোনাম

রাজধানীতে দুই নাইজেরিয়ানসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক : রাজধানীতে দুই নাইজেরিয়ানসহ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়,শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল।

গ্রেফতারকৃতদের মধ্যে নাইজেরিয়ান নাগরিক এ্যানায়ো (২৯) ও ইসি আকা হেনরী (২৯) এবং

বাংলাদেশী নাগরিক মো. মাইনুল কবির (২৯ ), মো. নাজিম উদ্দিন (৩৭) ও মো. রুহুল আমীন ওরফে মিঠুন (২৯) রয়েছে।

পুলিশ আরো জানায় রাজধানীর ডাচ-বাংলা ব্যাংক এ্যলিফ্যান্ট রোড শাখার সিনিয়র অফিসার মমতাজ বেগমের ‘বর-বধু ডট কম’ থেকে বায়োডাটা সংগ্রহ করে ডা: নাসির উদ্দিন নামে প্রতারক চক্রের এক সদস্য তার সাথে অনলাইনে যোগাযোগ স্থাপন করে। পরে ওই ডা: নাসির লেবাননে ইউএন এর একজন চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানায়। সে বাংলাদেশে এসে ক্লিনিক স্থাপনের কথা বলে মমতাজ বেগমের ঠিকানায় একটি দামী ও গুরুত্বপূর্ণ মেডিকেল যন্ত্র পাঠায়।

সেই পণ্য কাস্টমস থেকে ছাড়িয়ে দেবার কথা বলে একটি সিএন্ডএফ এজেন্ট প্রতারণা করে মমতাজ বেগমের কাছ থেকে বিভিন্ন সময় প্রায় ২১ লাখ টাকা টাকা হাতিয়ে নেয়।

পুলিশ জানায়, পরবর্তীতে মমতাজ বেগমের বড় ভাই নিউর্মাকেট থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করে। এই মামলাটি তদন্তের ভার গোয়েন্দা (ডিবি) পশ্চিম এর কাছে এলে প্রাথমিক তদন্তে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। সূত্র:বাসস

basic-bank

Be the first to comment on "রাজধানীতে দুই নাইজেরিয়ানসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*