নিউজ ডেস্ক : রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাত দন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার দিনগত রাত ১টার দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনরুপা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি গাড়ি ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ব্যক্তির পরনে চেক লুঙ্গি ও নীল হাফ গেঞ্জি ছিলো। পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই ইউসুফ আলী।

Be the first to comment on "রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু"