শিরোনাম

রাজধানীতে ৩১ মাদক বিক্রেতা আটক

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৪৫ পিছ ইয়াবা, ৬৪ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৪৬০ পিছ ইনজেকশন ও ৫ লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ।

সোমবার সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। ডিএমপির সিনিয়র সহকারী কমিশনার (এসি, মিডিয়া) এএসএম হাফিজুর রহমান এ তথ্য জানান।

 

basic-bank

Be the first to comment on "রাজধানীতে ৩১ মাদক বিক্রেতা আটক"

Leave a comment

Your email address will not be published.


*