শিরোনাম

রাজধানীর বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক : রাজধানীর শ্যামপুর থেকে নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন মুন্সিখোলা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নানের নেতৃত্বে আজ সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে।

পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় এ অভিযানের মাধ্যমে ১৮টি বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ গুলজার আলী, উপ-পরিচালক শহিদুল ইসলাম, সহকারি পরিচালক আসাদুজ্জামান।

এ ব্যাপারে ঢাকা নদী বন্দর (সদরঘাট) এর যুগ্ম পরিচালক মোঃ গুলজার আলী বলেন, ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাকা ভবন ১টি, পাকা বাথরুম ৩টি, টিনের ঘর ৫টি, কয়লার গদি ২টি, বালুর গদি ২টি, কাঠ ও বাশের জেঠি ৫টি।

তিনি আরো বলেন, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এটা অব্যাহত থাকবে।

basic-bank

Be the first to comment on "রাজধানীর বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ"

Leave a comment

Your email address will not be published.


*