নিউজ ডেস্ক: রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (২৮) এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে মহানগরীর মতিহার থানার আশরাফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (মুখপাত্র) ও রাজপাড়া থানার (এসি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি আরো জানান, ভোরে নগরীর আশরাফের মোড় এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি চালায়। দুর্বৃত্তরাও পুলিশের উপর গুলি চালায়।
এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। বর্তমানে নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Be the first to comment on "রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত"