নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর তার গায়েবানা জানাজা চেষ্টা করলে রাজশাহীতে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
বুধবার দুপুরে নগরীর হেতেমখাঁ গোরস্থান এলাকায় এ ঘটনার সময় পুলিশকে লক্ষ্য করে জামায়াত-শিবিরকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার ইবনে গোলাম সাকলায়েন জানান, দুপুরে জামায়াত-শিবির নেতাকর্মীরা নগরীর হেতেমখাঁ গোরস্থানে গায়েবানা জানাজা পড়ার জন্য জড়ো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে হামলাকারিরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ধাওয়া দিয়ে পুলিশ ৫ জন শিবিরকর্মীকে আটক করে। তবে আটকদের নাম পরিচয় তাৎক্ষণিক তিনি জানাতে পারেননি।
রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ, আটক ৫

Be the first to comment on "রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ, আটক ৫"