শিরোনাম

রাজশাহীতে স্কুলছাত্রকে গাছের সাথে বেঁধে নির্যাতন

নিউজ ডেস্ক : মোবাইল ফোনের সিম চুরির অভিযোগে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আরিফুল ইসলামকে (১২) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের (১৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় অভিযুক্ত এরশাদ আলী ও শুভকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার আরিফুল ইসলাম উপজেলার তারাপুর গ্রামের মহিরুল ইসলামের ছেলে।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিশু নির্যাতনের ঘটনায় আরিফুলের বাবা মহিরুল ইসলাম বাদী হয়ে পুঠিয়া থানায় দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এরপর মঙ্গলবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হবে।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনের সিম চুরির অভিযোগে শিশু আরিফুলকে গাছে বেঁধে নির্যাতন করে এরশাদ ও শুভ। উপজেলার তারাপুর বাজারে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে এ ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের শিবপুর ফাঁড়ির সদস্যরা আরিফুলকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

basic-bank

Be the first to comment on "রাজশাহীতে স্কুলছাত্রকে গাছের সাথে বেঁধে নির্যাতন"

Leave a comment

Your email address will not be published.


*