নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় সংস্থাগুলো মধ্যে আধিপত্যের প্রতিযোগিতা নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনির্বাচিত ও অবৈধ সরকার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের পরিণত করার চক্রান্ত করছে।
রোববার রাজধানীতে বিএনপির জোটসঙ্গী খেলাফত মজলিসের এক অনুষ্ঠানে সরকার রাষ্ট্রের সমস্ত স্তম্ভ ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “এই সরকার এই দেশটাকে, এই রাষ্ট্রকে সম্পূর্ণ বাসের অনুপযোগী করে গড়ে তুলেছে। রাষ্ট্রের সমস্ত যে স্তম্ভ, যে পিলার, সেই পিলারগুলোকে তারা শেষ করে ফেলেছে।
“কথাটা আমার একার না। কালকেই (শনিবার) মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করছে, যেটাকে বলা হয়- কে কার থেকে বড় সেই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। ”
শনিবার ঢাকায় জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, “রাষ্ট্রের প্রতিটি সংস্থা অন্যান্য সংস্থার ওপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত। শুধু সংস্থা বা প্রতিষ্ঠানগুলোই নয়, রাষ্ট্রের বিভাগগুলোও এ প্রতিযোগিতার বাইরে নেই। কেবলমাত্র বিচার বিভাগই এর ব্যতিক্রম। ”
নিজের অভিযোগের সমর্থনে এই বক্তব্যে হাজির করে মির্জা ফখরুল বলেন, “আজকে গোটা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এরা অত্যন্ত সুচিন্তিতভাবে, পরিকল্পিতভাবে এই অনির্বাচিত অবৈধ সরকার এই কাজটি করছে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের পরিণত করবার তারা চক্রান্ত করছে। ”
রাজধানীর গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) সকালে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৯ম অধিবেশন হয়।
রাষ্ট্রের সমস্ত স্তম্ভ ধ্বংস করেছে সরকার : ফখরুল
Hewlett-Packard
Be the first to comment on "রাষ্ট্রের সমস্ত স্তম্ভ ধ্বংস করেছে সরকার : ফখরুল"