শিরোনাম

রিজভীকে ৭ দিনের মধ্যে পাসপোর্ট দিতে নির্দেশ

নিউজ ডেস্ক :  বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে নতুন পাসপোর্ট (মেশিন রিডেবল) দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ–সংক্রান্ত রুলের নিষ্পত্তি করে আজ মঙ্গলবার এ রায় দেন। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পেতে রিজভীর করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ৭ জুন রুল দিয়েছিলেন হাইকোর্ট। রুলে তাঁকে পাসপোর্ট প্রদান করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। রায়ের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে এই পাসপোর্ট দিতে ডিজি ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টকে নির্দেশ দেওয়া হয়।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের ১০ ডিসেম্বর রিজভী এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেন। এ অনুসারে গত বছরের ৩১ ডিসেম্বর তা দেওয়ার কথা ছিল। এরপরও তা না দেওয়ায় রিটটি করা হয়। আদালত আজ রায় দেন।

 

basic-bank

Be the first to comment on "রিজভীকে ৭ দিনের মধ্যে পাসপোর্ট দিতে নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*