শিরোনাম

রিজার্ভের টাকায় সভরিন বন্ড ছাড়া হবে : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সভরিন বন্ড ছাড়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, সরকারের মেগা প্রকল্পে বিশেষ করে পদ্মা সেতু প্রকল্পে এ বন্ডের অর্থ ব্যবহার করা হবে।
সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘এ বন্ড ছাড়তে পৃথক একটি আইন করতে হবে। আগামী মাসেই বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ সভায় তোলা হবে।’
মুহিত বলেন, ‘এ ফান্ড সর্বোচ্চ পাঁচ বিলিয়ন ডলারের হতে পারে। তবে শুরু হবে দুই বিলিয়ন ডলার দিয়ে।’
তিনি আরও বলেন, ‘এ ফান্ড ম্যানেজমেন্ট করতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে পৃথক ম্যানেজমেন্ট বিভাগ থাকবে।’

basic-bank

Be the first to comment on "রিজার্ভের টাকায় সভরিন বন্ড ছাড়া হবে : অর্থমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*