নিউজ ডেস্ক : দুর্নীতিসংক্রান্ত একটি আইন পাসের প্রতিবাদে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে বিক্ষোভ করে করেছেন সরকারবিরোধীরা। বুধবার দেশটির রাজধানীতে প্রায় দেড় লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নেন।
তারা অভিযোগ, এই আইনের কারণে দুর্নীতির দায়ে কারাবন্দি প্রায় ডজনখানেক সরকারি কর্মকর্তা মুক্তি পাওয়ার সুযোগ পাবেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাদানে গ্যাস ছোড়ে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার এ আইনটি পাস হয়। আইনটি পাস প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী সরিন গ্রিনডেনু বলেন, ‘কারাগারে অতিরিক্ত চাপ কমানোর জন্য এ আইনটি করা হয়েছে। ‘ তবে তার বক্তব্য প্রত্যাখ্যান করে সরকারবিরোধীরা বলছেন, সরকার দুর্নীতি দায়ে অভিযুক্তদের কারামুক্ত করতেই এই আইন করেছে।
এদিকে বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে ইউরোপীয় কমিশনের প্রধান জেন ক্লাউড জাংকার বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আরও বেগবান করতে হবে। এই যুদ্ধ এখনও শেষ হয়নি। ‘
বিক্ষোভকারীদের মধ্যে গ্রেবরিয়াল কন্সটানটিন নামে এক স্থপতি বলেন, ‘আমাদের আশা ক্ষীণ। তবে এই বিক্ষোভ খুবই গুরুত্বপূর্ণ। ‘
নিকোলে নামে আরেক বিক্ষোভকারী বলেন, ‘আমরা দুর্নীতির দায়ে অভিযুক্ত সেসব লোকের বিরুদ্ধে এসেছি, যারা আমাদের রোমানিয়ার আইনকানুন ভেঙে দিচ্ছে।

Be the first to comment on "রোমানিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ"