শিরোনাম

রোল বল বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

নিউজ ডেস্ক : ঢাকায় চলমান রোল বল বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। উদ্বোধনী খেলায় হংকংকে ১৯-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৯ গোল করেন দীন ইসলাম।

এর আগে গত তিন আসরে খেলে সর্বশেষ বিশ্বকাপে সপ্তম স্থান অর্জন করেছিল বাংলাদেশ। শুক্রবার পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুক্রবার পুল ‘ডি’ এর ম্যাচে জয় দিয়ে নতুন কিছুর ইঙ্গিত দিল বাংলাদেশ। এখন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা ধরে রাখতে উন্মুখ বাংলাদেশ।

দুই বছর পরপর এই বিশ্বকাপের আয়োজন করা হয়। গত দুইবারের চ্যাম্পিয়ন প্রতিবেশী দেশ ভারত। নারী ও পুরুষ মিলিয়ে বিশ্বের ৪০টি দেশের মোট ৬০০ প্রতিযোগী অংশ নিয়েছে এই আসরে। নারী দল ২৭টি ও পুরুষ দল ৩৯টি। ৬ দিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ ফেব্রুয়ারি। আজ শনিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

basic-bank

Be the first to comment on "রোল বল বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা"

Leave a comment

Your email address will not be published.


*