শিরোনাম

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির

নিউজ ডেস্ক : মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সে দেশের সেনাবাহিনী যে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। আজ মঙ্গলবার সুপ্রিমকোর্ট সমিতি মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানান সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর যে নির্যাকন চালানো হচ্ছে তা বিশ্ব বিবেককে নাড়া দেয়ার মতো যথেষ্ট। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐ ঘটনার ব্যপারে জোরালো কোনে ভূমিকা দেখছি না। বার সভাপতি বলেন, দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিককে মিয়ানমারের নির্যাতিত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো উচিত।

সংবাদ সম্মেলনে নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি তা বন্ধের আহ্বান জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির"

Leave a comment

Your email address will not be published.


*