শিরোনাম

রোহিঙ্গাদের সাহায্য দিতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান

নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের সাহায্য করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। শুক্রবার দেয়া এক কূটনৈতিক বিবৃতিতে এ আহ্বান জানায় দেশগুলো।

বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমারের বন্ধু দেশ হিসেবে দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় রাখাইনের মানবিক অবস্থার বিপর্যয় নিয়ে তারা উদ্বিগ্ন। খবর নিউ ইয়র্ক টাইমসের। বিবৃতিতে অংশ নেয়া দেশগুলো হলো অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, ফিনল্যান্ড, গ্রিস, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পোলান্ড, স্পেন, সুইডেন, তুরস্ক ও আমেরিকা। জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটিতে আরও বলা হয়, গত দুই মাস ধরে রোহিঙ্গারা খাবার পাচ্ছে না। তারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ১ নভেম্বর থেকে এ পর্যন্ত ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছে।
এদিকে, রোহিঙ্গা মুসলিমদের জরুরি মানবিক সহায়তা প্রদানের জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ তৈরি করতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ৭০ পার্লামেন্ট সদস্য। তাদের স্বাক্ষরিত একটি চিঠি পররাষ্ট্র দফতরের কাছে পাঠানো হয়েছে। পার্লামেন্ট সদস্যদের স্বাক্ষর করা বিবৃতিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সাম্প্রতিক নিপীড়নের চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, আমরা মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানাই এবং অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে সহিংসতার অবসান চাই।

basic-bank

Be the first to comment on "রোহিঙ্গাদের সাহায্য দিতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*