নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদের ছয়টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা মুসলিমদের বহনকারী ১১টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত সময়ে নৌকগুলো ফেরত পাঠানো হয়।
টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবির টহল দল তাদের সীমান্তের শূন্যরেখা থেকেই মিয়ানমারের দিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এসব নৌকার প্রতিটিতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা থাকতে পারে।
বিজিবির এ কর্মকর্তা জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বিজিবির টহল জোরদার রয়েছে। এদিকে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

Be the first to comment on "রোহিঙ্গাবাহী ১১ নৌকা মিয়ানমারে ফেরত"