শিরোনাম

রোহিঙ্গাবাহী ৪ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় অর্ধশতাধিক রোহিঙ্গাবাহী আরও ৪টি নৌকা ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া উখিয়ার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে আরও ১২ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এসব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয় বলে জানান টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ।
তিনি বলেন, মিয়ানমারের আরকান প্রদেশ থেকে টেকনাফের নাফ নদীর জলসীমানা অতিক্রম করার চেষ্টা করছিল রোহিঙ্গা বহনকারী নৌকাগুলো। এ সময় বিজিবির বাধার মুখে নৌকা মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন জন করে রোহিঙ্গা ছিল বলেও তিনি জানান। এদিকে, কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়ার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ১২ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

basic-bank

Be the first to comment on "রোহিঙ্গাবাহী ৪ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি"

Leave a comment

Your email address will not be published.


*