শিরোনাম

লক্ষ্মীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক নতুন পথ’ পত্রিকার প্রকাশক হোসাইন আহম্মদ হেলাল ও সম্পাদক মো. বেলাল উদ্দিন সাগরের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সমসেরাবাদ এলাকার ব্যবসায়ী মো. হোসেন লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (সদর) এ মামলা দায়ের করেন।
থানা পুলিশ জানা গেছে, ওই পত্রিকায় উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করায় দায়ের করা এই মামলায় এক কোটি টাকার মানহানির অভিযোগ করা হয়েছে। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, তিনি একজন প্রবাসী, তার অনেক টাকা-পয়সা ও জমি রয়েছে। কয়েক বছর ধরে তিনি গ্র্যান্ড হোটেল এন্ড রেস্টুরেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে আসামিরা ঈর্ষানিত হয়ে উদ্দেশ্যমূলকভাবে ২৫ জানুয়ারি তার বিরুদ্ধে সাপ্তাহিক নতুন পথ পত্রিকায় একটি খবর প্রকাশ করেন। এ সংবাদ ছড়িয়ে পড়ায় তার কোটি টাকার মানহানি হয়। পরে ওই পত্রিকা অফিসে গিয়ে সংবাদের বিষয়ে জানতে চাইলে তারা জানান, তাদের কাছে অনেক দালিলিক সাক্ষ্য ও বাদীর বিরুদ্ধে মাদক মামলার কাগজপত্র আছে। তা দেখতে চাইলে এ নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য হুমকিও দেওয়া হয়।

এদিকে সাপ্তাহিক নতুন পথের সম্পাদক মো. বেলাল উদ্দিন সাগর বলেন, হোসেন সমসেরাবাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি মাদক সেবনকারী হিসেবেও বেশ পরিচিত। সম্প্রতি পুলিশ মাদকদ্রব্যসহ হোসেনসহ দুজনকে আটক করে। পত্রিকায় এ সংবাদ প্রকাশ করায় উদ্দেশ্যমূলক গল্প সাজিয়ে আদালতে মামলা দায়ের করেছে। বিষয়টি আইনিভাবে মোকাবেলা করা হবে।

basic-bank

Be the first to comment on "লক্ষ্মীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা"

Leave a comment

Your email address will not be published.


*