শিরোনাম

‘লাইসেন্সবিহীন দলের ভয়ে আতঙ্কিত কেন?’

নিউজ ডেস্ক : জামায়াত ইসলামীকে লাইসেন্সবিহীন রাজনৈতিক দল বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেছেন, লাইসেন্সবিহীন রাজনৈতিক দলের ভয়ে আপনারা আতঙ্কিত কেন?
তিনি বলেন, আমাদেরকে (বিএনপি) বলা হয়, জামায়াতকে ছাড়তে হবে। কিন্তু আমাদের তাদেরকে ছাড়তে হবে কেন? জামায়াতের তো নিবন্ধনই তো নাই, তাদের ছাড়লেই কী না ছাড়লেই কী?’
রবিবার (৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলানায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিসব উপলক্ষ্যে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ নামক এক সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। উল্লেখ, উচ্চ আদালতের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন স্থগিত রয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায়, ‘কিছুদিন আগে খালেদা জিয়াকে জেল দিয়ে দিল ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, মাহবুব উল আলম। এখন সুর পাল্টাচ্ছে নির্বাচনের না আসলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে। যে লাইসেন্সে কোনো কাজ হয় না, সেই লাইসেন্স থাকলেই কী, না থাকলেই কী?’
১৯৯৬ সালের জামায়াতে ইসলামীকে নিয়ে আওয়ামী লীগের আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এটা আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল। আর আমরা যখন তাদের নিয়ে ভোট করি, মিছিল-আন্দোলন করি তখন বিএনপি হয়ে যায় রাজাকার।’
আগামী নিবার্চন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু করলে নৌকার মাঝি ডুবে যাবে। তবে নৌকা ডুবে যাওয়ার ভয় নাই, কারণ পদ্মায় পানি নাই; নৌকা ডুববে না। তবে নৌকার তলা ফেটে যাবে।’
তিনি বলেন, ‘শুধু ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নয়, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আপোস নয়। আন্দোলন সংগ্রামের বিকল্প নেই। জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবো তবু শেখ হাসিনার অধীনে নির্বাচন করবো না।’
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকে যারা কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে দাবি করেন তাদের সঙ্গেই রাজাকারের আত্মীয়তা বেশি। কত রাজকার উঠে আসে আওয়ামী লীগের ঘরে কারেণ্ট জাল ফেললে তা দেখা যাবে।’
সংগঠনের সভাপতি কাজী মুনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়াসহ সংগঠনের নেতারা।

basic-bank

Be the first to comment on "‘লাইসেন্সবিহীন দলের ভয়ে আতঙ্কিত কেন?’"

Leave a comment

Your email address will not be published.


*