শিরোনাম

লিবিয়ায় সংঘর্ষ-বিস্ফোরণে নিহত ৫৫

নিউজ ডেস্ক: লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ। খবর বিবিসির।

রাজধানী ত্রিপোলির কাছাকাছি পশ্চিমাঞ্চলীয় একটি শহরে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিসরাতা শহরের স্থানীয় লোকজনের সঙ্গে মিলিশিয়া যোদ্ধাদের সংঘর্ষের পর ওই বিস্ফোরণ চালানো হয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি সামরিক ভান্ডার বিস্ফোরিত হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, আতশবাজি বোঝাই একটি লরি বিস্ফোরিত হয়েছে।

এদিকে, পূর্বাঞ্চলীয় সিরতে শহরে একটি সংঘর্ষের ঘটনায় সরকার বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছে। তারা ইসলামি স্টেটের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন।

basic-bank

Be the first to comment on "লিবিয়ায় সংঘর্ষ-বিস্ফোরণে নিহত ৫৫"

Leave a comment

Your email address will not be published.


*