শিরোনাম

লোকসভায় আমাকে বলতে দেয়া হচ্ছে না: নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক : নোট বাতিল ইস্যুতে সংসদের অধিবেশন চলতে না দেয়ায় বিরোধীদের ক্ষোপ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিমনিটাইজেশন নিয়ে কেন্দ্রীয় সরকার সংসদে আলোচনায় যেতে রাজি বলেও করেছেন তিনি।

কিন্তু বিরোধীরা সুপরিকল্পিত ভাবে হইহট্টগোল করে তাঁকে বলতে দিচ্ছে না বলে অভিযোগ করেন। লোকসভায় তাঁর বক্তব্য রাখতে না পারায় জনসভায় নিজের কথা বলছেন বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি।
নোট বাতিল নিয়ে লোকসভায় মুখ খুলছেন না প্রধানমন্ত্রী। এই অভিযোগকে হাতিয়ার করে চলতি অধিবেশনে উত্তাল সংসদের দুই কক্ষই। কিন্তু নিজের অভিযোগে বল ফের বিরোধীদের কোর্টেই ফেরত পাঠালেন মোদি। শনিবার গুজরাতের বনসকান্থায় একটি জনসভায় তিনি বলেন, ‘সরকার সংসদের আলোচনা করতে সব সময় প্রস্তুত। কিন্তু লোকসভায় আমাকে বলতে দেওয়া হচ্ছে না। তাই আমি জনসভায় বক্তব্য রাখছি। ‘ সংসদের এই অচলাবস্থায় চিন্তিত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও।

তাঁর ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের সমর্থনে মোদি বলেন, ‘ব্যাঙ্ক আর এটিএম-এর লাইনে সময় নষ্ট করা বন্ধ করুন। ডিজিটাল ওয়ালেট ব্যবহার করুন। ‘ নোট বাতিলের সিদ্ধান্তে দেশের সন্ত্রাসবাদকে অনেকটাই রোখা গেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদীদের হাতে টাকার যোগান কমে গেছে বলে দাবি তাঁর। যে সব ব্যাংক কর্মকর্তারা কালো টাকা সাদা করার চক্রান্তে লিপ্ত, তারা ছাড় পাবে না বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদি।

সূত্র: এই সময়

basic-bank

Be the first to comment on "লোকসভায় আমাকে বলতে দেয়া হচ্ছে না: নরেন্দ্র মোদি"

Leave a comment

Your email address will not be published.


*