শিরোনাম

লোহাগড়ায় অবশেষে ভিজিএফ’র চাল আত্মসাতের ঘটনায় চেয়ারম্যান মতিয়ারের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

লোহাগড়ায় অবশেষে ভিজিএফ’র চাল আত্মসাতের ঘটনায় চেয়ারম্যান মতিয়ারের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের প্রভাবশালী ও ক্ষমতাধর চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানের বিরুদ্ধে ভিজিএফ’র চাল আত্মসাতের ঘটনায় অবশেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে।

ঘটনার বিবরনে জানা যায় নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি পৌরসভাসহ ১২ টি ইউনিয়নে গত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরন করা হয়। উপজেলার কাশিপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরনে অনিয়ম ও আত্মসাতের ঘটনা ঘটে। প্রতি বছরের মতো গত ঈদে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের মাধ্যমে তা বিতরন করার নিয়ম থাকলেও মানেননী চেয়ারম্যান মতিয়ার রহমান। উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় কাশিপুর ইউনিয়নের স্থানীয় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ওই চাল (১০ সেপ্টেম্বর ২০১৬) থেকে বিতরন শুরু হয়ে (১২ সেপ্টেম্বর ২০১৬) শেষ হয়।

ভিজিএফ’র চাল আত্মসাতের ঘটনায় ১৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখে বিভিন্ন জাতীয় পত্র পত্রিকায় সংবাদটি ছাপা হলে এলাকায় তোলপাড়ের সৃষ্টি। উক্ত ঘটনায় কাশিপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল অহেদ শেখ দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে আত্মসাতের ঘটনার সত্যতা পায় দুদক। মঙ্গলবার (১০ জানুয়ারী) সহকারি পরিচালক শহিদুল ইসলাম ও উপসহকারি পরিচালক তানভীর আহম্মেদ,দুর্নীতি দমন কমিশন সম্মনিত জেলা কার্যালয় যশোর থেকে ঘটনাস্থলে এসে দিনভর তদন্ত কাজ পরিচালনা করেন।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় অবশেষে ভিজিএফ’র চাল আত্মসাতের ঘটনায় চেয়ারম্যান মতিয়ারের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু"

Leave a comment

Your email address will not be published.


*