নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় দুস্থ নারীদের মাঝে ঈদ সামগ্রী শাড়ী কাপড় ও এতিমদের জন্য নগদ টাকা বিতরণ করা হয়েছে। রোববার (২জুন) থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের কৃতি সন্তান ও ডিএমপির যুগ্ন কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলমের ব্যাক্তিগত তহবিল থেকে প্রায় এক হাজার পিচ শাড়ী কাপড় এবং স্থানীয় দু’টি এতিমখানায় নগদ দুইলক্ষ টাকা ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন তার পক্ষে নড়াইল জেলা পরিষদের সদস্য শেখ সুলতান মাহমুদ বিপ্লব। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান সাজু, কাশিপুর ইউপি সদস্য অহেদ শেখ, ছাদিয়ার রহমান, আলমগীর হোসেন, নোয়াগ্রাম ইউপি সদস্য জিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বিভিন্ন শ্রেনিপেশার মানুষজন। ঈদ সামগ্রী পেয়ে সকলে খুব আনন্দ ও উচ্ছসিত। শাড়ী কাপড় পাওয়া গন্ডব গ্রামের কয়েকজন দুস্থ নারী ও টাকা পাওয়া এতিমদের সাথে এই প্রতিনিধির কথা হয় । তারা জানান ঈদে নতুন শাড়ী কাপড়সহ ঈদ সামগ্রী ও নগদ টাকা পেয়ে তারা খুব খুশি হয়ে শেখ নাজমুল আলমের জন্য প্রানভরে দোয়া করেন।
লোহাগড়ায় দুস্থ নারীদের একহাজার শাড়ী ও এতিমখানায় নগদ টাকা প্রদান
লোহাগড়ায় দুস্থ নারীদের একহাজার শাড়ী ও এতিমখানায় নগদ টাকা প্রদান
Be the first to comment on "লোহাগড়ায় দুস্থ নারীদের একহাজার শাড়ী ও এতিমখানায় নগদ টাকা প্রদান"