নিউজ ডেস্ক॥ নড়াইল জেলাকে মাদক মুক্ত করার লক্ষে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামসহ লোহাগড়া থানা পুলিশ রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে মাদক বিরোধী এক মটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করেন।
পুলিশ সুত্রে জানা গেছে, লোহাগড়াসহ নড়াইল জেলাকে মাদকমুক্ত করার লক্ষে এলাকায় অধিক জনসচেতনতা বৃদ্ধি করতে পুলিশ সুপারের উদ্দ্যোগে রোববার সকালে মটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি পৌর-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদকের কয়েকটি চিন্মিত স্পট জয়পুর,চাঁচই ধানাইড় (সিডি),মানিকগঞ্জ ও শালনগর এলাকায় পথসভা করে লোহাগড়া থানায় শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম, সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক কেএম জাফর আলী, উপ-পরিদর্শক আব্দুল হক, মোঃ হাবিবুর রহমান,রানা প্রতাপ, সহকারী উপ-পরিদর্শক ওবায়েদ হোসেন, তানভীর আহম্মেদ, আব্দুল হাকিম, আলমগীর হোসেন, শংকর চন্দ্র বর্মন,বাবুল হোসেন,সুজন, মিলন ও কনষ্টবল ইসমাঈলসহ অনেকে। পুলিশ সুপারের এ উদ্দ্যোগকে এলাকাবাসি স্বাগত জানিয়ে বলেন, মাদক নির্মুল করতে পুলিশ প্রশাসনকে তারা সর্বাত্মক সহযোগীতা করবেন। পাশাপাশি তারা আরো বলেন, পুলিশ প্রশাসনকে দায়ীত্বশীল ভূমিকায় থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

Be the first to comment on "লোহাগড়ায় পুলিশ সুপারের উদ্দ্যোগে মাদক বিরোধী মটর শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত"