শিরোনাম

লোহাগড়ায় ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক-৩

লোহাগড়ায় ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক-৩

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় ইয়াবা ও ফেন্সিডিলসহ বৃহস্পতি বার ২৮ ফেব্রুয়ারী পৃথক দু’টি অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিল্টন কুমার দেব দাস ও আতিকুজ্জামানের নের্তৃত্বে সংগীয় পিএসআই মাহফুজ ও এএসআই জাহিদুল ইসলাম,অভিযান চালিয়ে পৌর এলাকার কচুবাড়িয়া গ্রামের মৃত হাসিব বিশ্বাসের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলার আসামী বিএম মোস্তাফিজুর রহমান মুস্তাক (৪৬)কে মশাঘুনি ব্যারাক অফিসের পশ্চিমে কলা বাগান এলাকা থেকে ৬ বোতল ফেন্সিডিল এবং কুন্দশী গ্রামের নজরুল হক মৃধার ছেলে ইকরামুল হক মৃধা @জুয়েল (৩৫) ও গোপীনাথপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে সুজন শেখ (২৫)কে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে লক্ষীপাশা চৌরাস্তা মাইক্রোষ্টান্ড এলাকা থেকে বিকিকিনির সময় ১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আমান উল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবন কারি, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক-৩"

Leave a comment

Your email address will not be published.


*