শিরোনাম

লোহাগড়ায় ভিক্ষুকের দোকান চুরি

লোহাগড়ায় ভিক্ষুকের দোকান চুরি

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজার এলাকায় আকুব্বর শেখ নামে এক ভিক্ষুকের দোকানে চুরির ঘটনা ঘটেছে। একই রাতে ওই বাজারের রবীন সাহা নামে এক ব্যবসায়ীর দোকানও চুরি হয়েছে। দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে। ভিক্ষুকমুক্ত নড়াইল জেলা ঘোষণার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নড়াইলের এড়েন্দা বাজার সংলগ্ন কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে আকুব্বরকে একটি ছোট দোকান তৈরি করে দেন। ওই দোকানে খাতা, কলমসহ খাবার সামগ্রী বিক্রি করতো। কিন্তু মঙ্গলবার দিনগত রাতে চোরেরা টিন কেটে ঘরে প্রবেশ করে সব মালামালই চুরি করে নিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা জানান, নড়াইল জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করার মহতী উদ্যোগের অংশ হিসেবে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ভিক্ষুক আকুব্বর শেখকে ১০ হাজার টাকা সহযোগিতা দেয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ের পাশে দোকানটি তৈরি করে দেয়ার পর ৫ হাজার টাকার মালামাল তোলে। দোকানে বিক্রি ভাল হওয়া সে পরিবার নিয়ে বেশ সুখে-শান্তিতেই ছিল। একজন ভিক্ষুকের দোকান চুরির ঘটনা খুবই দুঃখজনক। একই রাতে এড়েন্দা বাজারের রবীন সাহার দোকানেও চুরি সংঘটিত হয়। ঘটনাস্থল পরিদর্শনে আসা লোহাগড়া থানার এস আই জাফর জানান এড়েন্দা বাজার থেকে রবীনের দোকান থেকে কিছু সিগারেট ও অন্যান্য মালামাল চুরি হয়েছে। ভিক্ষুকের দোকান চুরি হয়েছে কিনা জানা নেই।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ভিক্ষুকের দোকান চুরি"

Leave a comment

Your email address will not be published.


*