শিরোনাম

শাহানূরের চিকিৎসা ব্যয় বহন করতে রাষ্ট্রকে নির্দেশ

নিউজ ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে পা হারানো শাহানূর বিশ্বাসের চিকিৎসার সব খরচ বহন করতে রাষ্ট্রকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদেশে, স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত ২২ নভেম্বর একটি জাতীয় দৈনিকে মেয়েকে উত্ত্যক্তর প্রতিবাদ করাই অপরাধ? দুই পা গেছে, এখন ভিটে ছাড়া হওয়ার ভয় শিরোনামে প্রতিবেদন আমলে নিয়ে আদালত এই আদেশ দেয়।

ওই প্রতিবেদনে বলা হয়, গত ১৬ অক্টোবর কালীগঞ্জের নলভাঙা গ্রামের শাহানূর বিশ্বাস মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা লোহার শাবল দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। হাতুড়ি ও ছেনি দিয়ে হাঁটুতে আঘাত করে। পরে চিকিৎসকরা তার দুই পা কেটে ফেলেন। এই ঘটনার দুটি মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। প্রতিবেদনটি আমলে নিয়ে ওই দিনই আসামিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ২৭ নভেম্বর আদালতে প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন নির্ধারণ করে দেয় আদালত।

basic-bank

Be the first to comment on "শাহানূরের চিকিৎসা ব্যয় বহন করতে রাষ্ট্রকে নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*