নিউজ ডেস্ক : ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ড্র। ঘরের মাঠে দলের এই পারফর্মেন্স রীতিমতো হতাশ বার্সা কোচ লুই এনরিক।
গতরাতের ম্যাচে জেতা উচিত ছিল বলে মনে করছেন বার্সেলোনা বস। তিনি মনে করেন এই পারফর্মেন্স করলে লিগ জয় সম্ভব নয়। তাই দলের খেলায় উন্নতি চাইছেন বার্সা কোচ।
কি বলছেন বার্সা কোচ? এনরিক বলেন, “প্রথমার্ধে দুটো দলই ভালো ফুটবল খেলেছে। দুটো দলের খেলায় ভারসাম্য ছিল। তবে দ্বিতীয়ার্ধে বলের দখল আমাদের বেশি ছিল। আমরা অনেক সুযোগ তৈরি করেছি। “
একই সঙ্গে বার্সা কোচ বলেন, “যেভাবে আমরা সুযোগ তৈরি করেছিলাম তাতে আমাদের জেতা উচিত ছিল। কিন্তু আমরা তা পারিনি। এই ফুটবল খেললে চলবে না। আমাদের উন্নতি করতে হবে। “
এনরিক সাফ বলেন, “রিয়ালের থেকে ছয় পয়েন্টের পার্থক্য আমরা চাইনি। ম্যাচের দখল আমাদের ছিল। আমরা জেতা ম্যাচ হাতছাড়া করেছি।

Be the first to comment on "শিষ্যদের পারফর্মেন্সে হতাশ এনরিক!"