নিউজ ডেস্ক : আর কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে মুশফিক বাহিনী। ওয়েলিংটনের অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায়।
তার আগে বুধবার অনুশীলনে নামে বাংলাদেশ দল।
তাসকিন আহমদের একাদশে থাকাটা এখন নিশ্চিত। বাংলাদেশের এই তরুণ স্পিডস্টারের টেস্ট অভিষেকে হতে যাচ্ছে আগামীকাল। অভিষেকেই তিনি পাচ্ছেন স্বপ্নের মত সবুজ উইকেট। যতদূর জানা গেছে, তিন পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে ১১ টেস্ট খেলে ৩টি ড্র এবং ৮টি তে হেরেছে টাইগাররা। নিউজিল্যান্ডে খেলা ৫ টেস্টের সবগুলোতেই পরাজয়। তাই অতীত ইতিহাস খুব একটা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। তার মধ্যে এবারের সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যেই হোয়াইটওয়াশের স্বাদ নিতে হয়েছে। এবার টেস্ট সিরিজ ভিন্ন কোনো ফল বয়ে আনে কিনা তা দেখার অপেক্ষা।

Be the first to comment on "শেষ মুহূর্তের প্রস্তুতিতে টিম টাইগার"