শিরোনাম

সন্ত্রাস মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান

নিউজ ডেস্ক: দেশে যে কোনো জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান পুলিশ প্লাজায় নগর সার্কুলার বাস সার্ভিস ঢাকা-চাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

শহীদুল হক বলেন, হলি আর্টিজানে হামলার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিদেশিদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। আমরা সব শঙ্কা দূর করে আগের সেই আস্থা ফিরিয়ে আনবো।

দেশের অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সন্তানদের দেখভাল করেবন, কোথায় যায়, কী করে নজর রাখবেন। সন্তানদের কোনো পরিবর্তন দেখলে খোঁজ নিন, প্রয়োজনে পুলিশকে জানান।

বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের ঠাঁই নেই হবে না বলেও মন্তব্য করেন আইজিপি।

 

basic-bank

Be the first to comment on "সন্ত্রাস মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*