নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলার রায়ের খসড়া ফাঁসের অভিযোগে দায়ের মামলার রায় পিছিয়েছে। রবিবার রায় ঘোষণার নির্ধারিত দিন থাকলেও এদিন রায় ঘোষণা না করে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম আগামী ২৮ আগস্ট রায় ঘোষণার নতুন দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম বলেন, রায় প্রস্তুত হয়নি। তাই আজ রায় ঘোষণা করা হচ্ছে না। রায় ঘোষণার জন্য ২৮ আগস্ট তারিখ পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ৪ আগস্ট উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল ১৪ আগস্ট রায়ের দিন ধার্য করেছিলেন।
এই মামলায় সাকা চৌধুরীর স্ত্রী-ছেলেসহ সাতজন আসামি। আসামিদের মধ্যে সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামসহ চারজন কারাগারে আছেন।

Be the first to comment on "সাকার রায়ের খসড়া ফাঁস মামলার রায় পিছিয়েছে"