শিরোনাম

সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল: নৌমন্ত্রী

নিউজ ডেস্ক : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পাকিস্তান এখন সন্ত্রাস রপ্তানি করে আর আমরা খাদ্য রপ্তানি করি। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আজ শুক্রবার বিকেলে ভোলা সদরের ইলিশা ফেরিঘাট ও নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা ক্ষমতায় এনেছেন বলেই সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল: নৌমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*